ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষরনিয়ে জমি আত্মসাৎ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 17, 2025 - 10:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 122 বার

কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধিঃ জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষরনিয়ে জমি আত্মসাধের প্রতিবাদে আজ সকাল ১১টায় কেরানীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ।ঢাকার কেরানীগঞ্জের

হযরতপুরীএলাকার ইটাভার এলাকায় গগন ও তার সহোদর ভাই মাজহারুল ইসলামকে তার মামাতো ভাই সেলিমের নেতৃত্বে১৫/২০ সন্ত্রাসী গত ৯ সেপ্টেম্বর রাত ৮ টায় তার নিজ বাসার সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে সেলিমের বাড়ির দোতালায় মারধর করে দুই ভাইয়ের কাছ থেকে ছয়টি স্ট্যাম্পে সই নেয় ।

সংবাদ সম্মেলনে এই তথ্যটি জানান গগন মিয়া ।এ সময় তার সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলমা মনজুরা এবং খালা মমতা বেগম ছোট ভাই মাজহারুল ইসলাম ।এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করছে ভুক্তভোগীরা । গগন মিয়ার প্রশাসনের কাছে দাবি তাদের যে স্ট্যাম্প গুলো সই করে নিয়েছে তা দ্রুতজব্দ করার । এই অভিযোগটি তদন্ত করছেন মডেল থানার এস আই ভোজন রায় ।