ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরাণীগঞ্জে বিভিন্ন কর্ম ও পেষাজীবী মানুষদের নিয়ে সুধী সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 22, 2025 - 3:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ মানবতা দিয়েই সমাজ গড়ার লক্ষ্যে কেরাণীগঞ্জ বিভিন্ন কর্ম ও পেশাজীবী মানুষদের নিয়ে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আটি ভাওয়াল রিসোর্টে এই সমাবেশ টি হাজী নাজির হোসেনের উদ্যোগে আয়োজন করা হয় । সমাবেশে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,

কেরাণীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম বেদৌরা আলী শিমুল , সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, কেরাণীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মো আব্দুল গনি, সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন, ডাক্তার এসোসিয়েশনের সভাপতি ডা: আলী নুর পলাশ,

সেক্রেটারি ডা: ফখরুল আমিন বাদল , নয়বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া ,রাজনীতিবিদ প্রফেসর ডাঃ মো মাইনুল ইসলাম কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান ,কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেনসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে সুধী সমাবেশে অনুষ্ঠিত হয় ।
সুধী সমাবেশের আয়োজনকারী হাজী নাজির হোসেন জানান স্বাস্থ্য শিক্ষা ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই হল এই সমাবেশের মূল লক্ষ্য ।