ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 24, 2025 - 3:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল তালুকদারপাড়া এলাকায় মঙ্গলবার রাত ৯ টায় মো. খোরশেদ আলম (২৮) নামে এক রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলটি নিহতের বাড়ি থেকে মাত্র প্রায় ৭০ ফুট দূরে মসজিদের পাশেই ঘটেছে।

স্থানীয়রা জানান, রাতের ওই সময় চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে মসজিদের পাশে খোরশেদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। লাশের পাশে দুটি বিস্কুটের প্যাকেট পড়ে ছিল। নিহত খোরশেদ ওই এলাকার আবদুল খালেকের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের স্ত্রী ইমু আক্তার (২০) বলেন, “সন্ধ্যায় স্বভাবসিদ্ধভাবে দোকান থেকে বিস্কুট নিয়ে ঘরে ফিরছিলেন তার স্বামী। রাত ৯টার দিকে হঠাৎ চিৎকার শুনে জানালা থেকে দেখতেই দুই ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি। পরে জানতে পারি মসজিদের পাশে তার লাশ পড়ে আছে।”

স্থানীয় ইউপি সদস্য নুরজাহান জানান, খোরশেদ প্রায় তিন বছর আগে বিয়ে করেন। তার ভাইবোনরা বর্তমানে প্রবাসে রয়েছেন।

ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।”