মান্দায় বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা. টিপুর গণসংযোগ ও লিফলেট বিতরণ
নওগাঁ প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপু ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শনিবার সকালে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন।
গণসংযোগকালে ডা. টিপু বলেন, “জীবনের জন্য চাই সুস্থতা, সমাজ বিনির্মাণে সততা—এমন লক্ষ্য নিয়েই আমি কাজ করতে চাই।” তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।#








