নেত্রকোনার বারহাট্টায় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা
নেত্রকোনা প্রতিনিধিঃ দুর্গা পূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নেত্রকোনার বারহাট্টা উপজেলাবাসী ও সিংধা ইউনিয়নবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বারাহাট্টা উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক।
উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।
তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার বাংলাদেশ সবার। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।








