ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রী খোরশেদ আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 27, 2025 - 3:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে আলোচিত রাজমিস্ত্রী খোরশেদ আলম হত্যাকাণ্ডের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঘাগড়া খিল মোগল আবুল খায়ের মাস্টার বাড়ির সামনে নিহত খোরশেদ আলমের কবরের পাশে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে হাকিম উদ্দিন স্কুল, মাতব্বর বাড়ি, তালুকদার পাড়া, বাদাম তলি ও রাজারহাট এলাকায় প্রদক্ষিণ করে।

মানববন্ধনে নিহতের পিতা আব্দুল খালেক, দাদি নুর জাহান বেগম, ফুফি রাবেয়া আক্তার, মামা আবুল হাশেমসহ স্থানীয়রা বক্তব্য রাখেন। এসময় মুহাম্মদ এসকান্দর, মুহাম্মদ আব্দুল মোনাফ, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ ইসমাঈল, সুমি ও নাজমা সহ অনেকে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী অংশ নেন। বক্তারা রাজমিস্ত্রী খোরশেদ আলম হত্যাকারী সাইফুল ও হত্যার নেপথ্যের মূল হোতা টুম্মা আক্তারসহ অন্যান্য আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।