ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গাছ না থাকলে মানুষ বাঁচতে পারে না ….আমন উল্লাহ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 28, 2025 - 1:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন । একটি গাছ কাটলে দুইটি গাছ লাগাবেন ,গাছ না থাকলে মানুষ বাঁচতে পারে না।

গাছ অক্সিজেন দেয় কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে । বাঁচার জন্য বৃক্ষ খুবই প্রয়োজন । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাস্তার দুই পাশে গাছ লাগানোর নির্দেশ দিয়েছিলেন । দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি প্লেনে করে সৌদি আরবের নিম গাছ নিয়ে আরাফাত ময়দানে লাগিয়েছিলেন সেই গাছের নাম এখন জিয়া গাছ । বেগম খালেদা জিয়া বলেছেন একটু চেষ্টায় একটু উদ্যোগ দেশের মানুষকে সচ্ছলতা এনে দিতে পারে । বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গতকাল দুপুরে নরন্ডী আইডিয়াল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান , শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুল হক মিজান সুলতান আহমেদ খান । বিএনপি নেতা তারেক ইমাম বাবুল,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি অলিউল্লাহ সেলিম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি নরন্ডী আইডিয়াল স্কুলের ৫০০জন ছাত্রছাত্রীদের মধ্যে ফলজ ,বনজ চারা বিতরণ করেন ।

পরে তিনি একই এলাকায় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী মাধব মন্দির পরিদর্শন করেন । মন্দিরে বক্তব্যকালে তিনি জানান, পূজা চলাকালীন সময় বিএনপির পক্ষ থেকে তিন শিফটে পূজা মন্দিরের নিরপত্তাপালন কাজ করবে বিএনপি নেতা কর্মীরা। কেরানীগঞ্জের ১৫৯টি পূজা মন্ডপ সম্পূর্ণ নিরাপদে নিরাপদ থাকে ।আইন-শৃঙ্খলা বাহিনীর আনসার পুলিশ পূজো মন্ডপে উপস্থিত থাকবে । হিন্দু ভাইয়েরা এবছর উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন । কেরানীগঞ্জে দূর্গা পূজার সময় কোনবাধা বিঘ্ন আসলে বিএনপি কর্মীরা তা প্রতিরোধ করবে ।