ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্ম যার যার রাষ্ট্র সবার —— আমান উল্লাহ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 1, 2025 - 1:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবারসকল ধর্মের লোক নিয়ে আমরা বাংলাদেশী।

বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। তাই সকল ধর্মের মানুষ বাংলাদেশে নিরাপদ। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে নিরাপত্তা কর্মী। আমরা আপনাদের সেবক। আপনাদের নিরাপত্তা ব্যবস্থা করা দাযিত্ব পালন করছি। তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। তিনি আরো বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। গত কাল মঙ্গলবার রাতে কোনাখোলা দূর্গা মুন্দির পরিদর্শনের শেষে শুভেচ্ছার বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

কেরাণীগঞ্জ মডেল থানা পুজা মন্ডপের সভাপতি নিতেন বর্মণ এর সভাপতিত্বে আমান উল্লাহ আমান আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে কেরাণীগঞ্জ থেকে বিএনপির প্রার্থী ধানের শীর্ষের মার্কা নিয়ে বিপুল ভোটে পাশ করবে।
এসময়ে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার ইরফান ইবনে আমান অমি,

কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, কোষাধাক্ষ তারেক ইমাম বাবুল, সহ সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বিএনপি নেতা সেলিম রেজা, মো ফিরোজ মিয়া, বাস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সামসুল ইসলাম, শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জাসাস নেতা সাফায়াত হোসেন প্রমুখ।