ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নবমীতে ডা.ইকরামুর বারী টিপুর পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 2, 2025 - 4:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পূজা মন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৪৯ নওগাঁ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপু।
বুধবার মহা নবমীতে দিনব্যাপী নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার ’এর চেতনাকে ধারণ করে বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপনাদের পাশে থেকেছে আগামীতেও পাশে থাকবে।
তিনি আরো বলেন,দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে সকলের মধ্যেই ভালবাসা ও শান্তি বজায় রেখে ধর্মীয় স্বাধীনতা এবং সমপ্রীতির পরিবেশ তৈরি করে দেশের উন্নতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।