ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দুর্গাপূজায় মন্ডপ পরিদর্শনে বিশিষ্ট ব্যবসায়ী আখেরুজ্জামান সেলিম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 2, 2025 - 4:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 103 বার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পূজা মন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আখেরুজ্জামান সেলিম।

 

বুধবার মহা নবমীতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দির, পিড়াকৈড় মন্দির পরিদর্শন করেন তিনি।

 

এসময় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, শামীম হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেঁতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া,আশীর্বাদ ও সহযোগিতা কামনা করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।