ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৩:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 5, 2025 - 7:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 105 বার

কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধিঃ  কেরানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় উপজেলা ভবন এলাকা থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি রেলি বের করা হয়। রেলিটি উপজেলা ভবন চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয় ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা। মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার হালিমা

আক্তার,নয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মালেক মিয়া,কলাতিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো,বাবুল মিয়া ,কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী প্রমূখ । অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল শিক্ষা শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন । বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক গণ বিদ্যালয় ও তাদের নিজস্ব কিছু সমস্যা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন