ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি মুলক সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 26, 2025 - 1:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 112 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) উপজেলার  জাহানপুর হাইস্কুল মাঠে বিকেল ৪ টায় ইসবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ তৌফিক হোসেন সভাপতিত্বে উক্তো প্রস্ততি মুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম লিটন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নওগাঁ জেলা যুবদল ও যুগ্ন আহ্বায়ক ধামইরহাট উপজেলা যুবদল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা,
সাংগঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শরিফুল ইসলাম (শামিম), ইসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন হিরো। ইসবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন রাজু, ইসবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, উপজেলা জিয়া সাইবার কোর্সের সাবেক আহ্বায়ক মো. হেলাল হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।