চট্টগ্রামে মানবিক সংগঠন দূর্মর বাংলাদেশ’র ৬ষ্ঠ তম খাবার বিতরণ সম্পন্ন
আনিসুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন দূর্মর বাংলাদেশ’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী (স:) উপলক্ষে নগরীর সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ৬ষ্ঠ তম খাবার বিতরণ গত ২৫ অক্টোবর শনিবার পাহাড়তলী শহীদ ওয়াসিম পার্ক চত্বরে পালিত হয়।
দূর্মর বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত খাবার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক রোটারিয়ান এস এম আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজ’র পরিচালক আব্দুল আল মামুন, মনির আহমদ ফাউন্ডেশন’র পরিচালক একে এম মোসলেহ উদ্দিন, হোপ স্কুলের প্রতিষ্ঠাতা ফয়সাল মুন, হাফেজ আলমগীর রেজা কাদ্বেরী, মনজুর আহমেদ, মাঈন উদ্দিন,মাও: আমিনুল ইসলাম , আসাদুজ্জামান সাকিব
বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষ নিয়ে কাজ করার জন্য দূর্মর বাংলাদেশ কে ধন্যবাদ জানান পাশাপাশি সমাজের বিওবান মানুষদের এসব সামজিক কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদানের আহ্বান জানান।
সভাপতি তার বক্তব্য সংগঠনের বিভিন্ন চলমান কার্যক্রম তুলে ধরেন পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য মানব সেবার মত মহৎ কাজে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।
এছাড়াও উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন আব্দুল বারেক, আবু রায়হান, মাহফুজুল ইসলাম ফাহাদ, আরমান হোসেন, মিনহাজ উদ্দিন, জামশেদ, জিহাদ আলম , জুয়েল হোসেন, রাকিব হাসান প্রমুখ।
পরিশেষে দোয়া ও মুনাজাতের পর দু’ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।








