ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ১১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

এলিফ্যান্ট রোডে অবস্থিত ইসমাইল ম্যানশন ঝুকিপূর্ণ, মানছে না রাজউকের নিদের্শনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 28, 2025 - 12:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 120 বার

ঢাকা প্রতিবেদক: ঢাকা নিউমার্কেটের এলিফ্যান্ট রোডে অবস্থিত ইসমাইল ম্যানশন মার্কেটের বহুতল ভবনের ১০ ও ১১ তলা ঝুকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তর। যেকোনো সময় এই ভবন ধ্বসে যেতে পারে এবং ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

তবে এসব বিষয়ে বারবার সতর্ক করার পরও মানতে নারাজ বর্তমান মার্কেট কমিটির সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর ধরে এই মার্কেটে আধিপত্য বিস্তার করছে আওয়ামী লীগ পন্থী একটি চক্র। এ চক্রটি জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপি কিছু নেতাকর্মীদের ছত্রছায়ায় ও নাম ভাঙ্গিয়ে সরকারি বিভিন্ন কর্মকর্তাদের হুমকি-ধামকি দিয়েই মার্কেটে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে ।

ইসমাইল ম্যানশন মার্কেটের বহুতল ভবনের দশ তলার এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, ফ্যাসিস্ট সরকারের সময় এই ভবন ধসে পড়েছিল তখন এটাকে ব্যবহারের জন্য নিষেধ করেন রাজউক, বুয়েট ও ফায়ার সার্ভিস। তবে জুলাই বিপ্লবের পর এখানে ফ্যাসিস্ট এর দোসররা যারা কমিটিতে রয়েছে। তারা বিএনপির সঙ্গে আঁতাত করে অনুপোযোগী মার্কেট জোরপূর্বক ব্যবহার করছে। যার কারণে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা । তিনি অভিযোগ করে বলেন, যদি এসব বিষয়ে আমরা কথা বলি তাহলে বিএনপিপন্থী কিছু লোকজন দিয়ে আমাদের হেনস্তা করা হয় যার কারণে অনেক ব্যবসায়ীরা ভয়ে কথা বলে না।

এই মার্কেটের ১১ তলা ভবনের দোকানদার আবু জার আহমেদ বলেন, একেবারেই কোনভাবে মার্কেটটির ১০ ও ১১ তালা ব্যবহারের উপযোগী নেই তারপরও মার্কেট কমিটির মাথা ব্যাথা নেই। তারা গায়ের জোরে হেলে পড়া মার্কেটটি ব্যবহার করে আসছেন।

সূত্রে আরও জানা যায়, এই ভবনের ১০ ও ১১ তলা ব্যবহারের উপযোগী হিসেবে রাজউক নোটিশ করে। ওই নোটিশের সূত্রে জানা যায়, ভবন নিরাপত্তার স্বার্থে ১১ তলার উপরে ঝুঁকিপূর্ণ দুটি তলা ভেঙে দুটি তলা অপসারণ এর আদেশ দেওয়া হচ্ছে। যদি এটা মানা না হয় তাহলে রাজউক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। রাজুকের ওই নোটিশের পাল্টা নোটিশের জবাব আসেনি।

এই বিষয়ে বুয়েট প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ও ফায়ার সার্ভিস এর পক্ষে ওই মার্কেটের দুটি দুটি তালা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয় যদিও এরপরে সংশ্লিষ্ট কারোর টনক নড়েনি বরং শুধু এই নোটিশের মধ্যে সীমাবদ্ধ সংশ্লিষ্ট দপ্তর।

মার্কেট সূত্রে জানা যায়, ওই মার্কেটের সভাপতি সভাপতি জাহিদ ও সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে ল্যান্ড মালিক ও এস এম আনিসুর রহমানের সহযোগিতায় রাজউক ফায়ার সার্ভিস ও বুয়েটের নির্দেশনা না মেনেই চলছে এই ১০ এবং ১১ তলার ঝুঁকিপূর্ণ ভবনের কার্যক্রম।

এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে খোঁজখবর নিয়ে জানা গেছে, তারা বেশ আগে এটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে অপসারণের সুপারিশ জানান কিন্তু এই চক্রটি ফ্যাসেজ আমল থেকে এটি দখল করে রাখে এবং বর্তমান অসাধু ও কথিত বিএনপি নেতাদের

সূত্র বলছে, বর্তমান ওই মার্কেটে ল্যান্ড ডোনার আনিসুর রহমান ও মার্কেট কমিটির কিন্তু তাদের নিদের্শনা অমান্য করে মার্কেট কমিটি ১০ ও ১১ তলায় নির্মান কাজ করে চলছে দোকান বিক্রির হিরিক কে শোনে কার কথা!