লালানগরে নামাজ আদায়কারী তিন শিক্ষার্থীকে সাইকেল উপহার দিলেন ডাঃ এটিএম রেজাউল করিম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার লালানগর চতজ্যাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নিয়মিত নামাজ আদায়কারী তিন শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা হিসেবে এই সাইকেল উপহার দেওয়া হয়।
এসময় তিনি বলেন, “আগামী প্রজন্মকে সুশিক্ষায়, শৃঙ্খলা ও নৈতিকতায় গড়ে তুলতে আমরা প্রতিটি ইউনিয়নে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে চাই। নিয়মিত নামাজ, শিক্ষা ও শিষ্টাচারে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আমাদের এই উৎসাহনা অব্যাহত থাকবে।”
সাইকেল উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত পড়াশোনা ও ধর্মীয় অনুশীলনে আরও মনোযোগী হওয়ার প্রতিশ্রুতি দেন।








