ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরাণীগঞ্জে আন্তজেলা ৬ গরু চোর গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 21, 2025 - 3:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

কেরাণীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি:কেরাণীগঞ্জ মডেল থানাধীন সিরাজনগর বটতলা এলাকায় গরু চুরির ঘটনায় একটি পিকআপ গাড়িসহ ৬ জন আন্তজেলা গরু চোর গ্রেফতার কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন, এরশাদ ওরফে এশাদুল (৪২), লাল মিয়া ওরফে লালন (৩৬), শিমুল খান (৩০), মোঃ রাজু আহম্মেদ (৩২), মিলন হোসেন (৪৮), ও সবুজ মিয়া (৩২)। থানা পুলিশ ও এলাকা সুত্রে জানাজায়,

গত ১৭ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানাধীন সিরাজনগর বটতলা আবুল হোসেন এর বাড়ি হতে ৬টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় একটি অজ্ঞাত নামক আসামি করে একটি মামলা দায়ের হলে, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন নির্দেশনায় কেরানীগঞ্জ সার্কেল এবং অফিসার ইনচার্জ কেরানীগঞ্জদ্বয়ের নেতৃত্বে এসআই মো: মিজানুর রহমান, এসআই শহিদুল ইসলাম মোল্লাদ্বয় সঙ্গীয় অফিসার নিয়ে একটি অভিযান টিম গঠন করা হয়।

টিমটি গাজীপুর ও ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে। গ্রেফতার পরে আসমীদের সমন্ধে জানা যায় গ্রেফতাকৃত আসামীগণ আন্তজেলা গরু চোর দলের সক্রিয় সদস্য। তাহাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক গরু চুরিসহ মাদকের মামলা রয়েছে। আসামী এশাদুলের দখল হতে চোরাই গরু বহন কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে ।