ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মোঃ সাজেদুল ইসলাম এর বদলিজনিত বিদায়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 21, 2025 - 3:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর জেলা সদর ট্রাফিক পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ সাজেদুল ইসলাম এর বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

তিনি বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। একসাথে কাজ করার স্মৃতিচারণকালে উপস্থিত সকলে আবেগাপ্লুত হন। পরে জেলা পুলিশ দিনাজপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্মৃতি সম্মাননা উপহার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।