মির্জাপুরে জামায়াতে ইসলামীর ৮ ও ৯ নং ওয়ার্ডের জনসমাবেশ অনুষ্ঠিত
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ও ৯ নং ওয়ার্ডের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিকাল ৪ টায় লালু মার্কেট এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। ইসলামী জনসভার উদ্বোধন ঘোষণা করেন মির্জাপুর মহিলা কলেজের অধ্যাপক ও পৌরসভার আমীর মুহম্মদ মহিবর রহমান।
মোঃ সানোয়ার হোসেনের সঞ্চালনায় মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মির্জাপুর ৭ আসনের এমপি পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মির্জাপুর জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, সেক্রেটারি হাফেজ মুফতি আবুল কাসেম মৃধা, পৌর সেক্রেটারি মাওলানা কাজী হায়দার আলী মৃধা, পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ জামায়াতের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাধারণ জনগণকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম ও নীতিনির্ধারণ সম্পর্কে বিশেষ ধারণা দেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার গঠনে আহ্বান জানান।








