বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচনের বিকল্প নাই আমান উল্লাহ আমান
কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্যতম উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন । বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচনের বিকল্প নাই। গণতন্ত্র মানব অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের বিকল্প নেই, তেমনি নির্বাচনেরও বিকল্প নেই।
অতএব গণতন্ত্র ছাড়া নির্বাচন এবং নির্বাচন ছাড়া গণতন্ত্র আসতে পারে না। গণতন্ত্র ছাড়া ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের দিন সকালবেলা আপনারা নারী-পুরুষ সবাই ভোটকেন্দ্রে যাবেন ভোট দেবেন আর সেই ভোটটা হবে ধানের শীষে । আজ বিকাল ৪টায় চর ওয়াশপুর এলাকায় নতুনপ্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনে অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে তিনি। এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম আহসান , যুগ্ম আহবায়ক মনিরুল হক মনির শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুল হক মিজান, বিএনপি নেতা মাসুদ রানা ।শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহাসিন মন্টু , সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ।আয়োজনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ও চর ওয়াশপুর এলাকাবাসী ।
আলমগীর হোসেন
কেরানীগঞ্জ ঢাকা








