ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগমারায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 27, 2025 - 11:33 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 33 বার

মোঃ নাসিম বিশেষ প্রতিনিধিঃ দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি,এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহী বাগমারা  প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (২৬ নভেম্বর  ) সকাল দশটা থেকে এই মেলার প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)প্রাণী সম্পদ অধিদপ্তর,মৎস্য প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের

আয়োজনে বাঘমারা প্রাণি সম্পদ হাসপাতাল ক্যাম্পাস চত্বরে দিনভর চলে এ প্রাণীসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী-২০২৫। উদ্বোধনী/সমাপনী সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক ও খামারী সহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রমূখ। প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনীতে এইবার এ উপজেলায় ১৮ টি স্টল অংশ গ্রহন করেন।