ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 9, 2026 - 1:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

মোঃ নাসিম, ঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় নাচোল ডাকবাংলা মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’ সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ)।

প্রধান বক্তা ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু)।

বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, নাচোল সদর ইউপি চেয়ারম্যান ও  নাচোল উপজেলা বিএনপির সহ-সভাপতি সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, নাচোল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, নাচোল পৌর বিএনপি’র সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, ফতেপুর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম,

নেজামপুর ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান মধু,
সাধারণ সম্পাদক আফান আলী, ও যুবদলের সহ সভাপতি ও ফতেপুর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম প্রমুখ। নাচোল পৌর বিএনপি’র সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা, ইউনিয়ান, ওয়ার্ড পর্যায়ের নেতা ও কর্মীরা এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাচোল উপজেলা ও পৌর শাখা।