ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে বিজয়ী করতে হবে : নুরুদ্দিন অপু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 27, 2025 - 11:46 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 31 বার

প্রতিনিধি মাহবুবুর রহমান: দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির পক্ষে ঐক্যবদ্ধের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিন ব্যাপী শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ও ধানকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের পুনরুত্থানের জন্য এটিই এখন জাতির একমাত্র চাওয়া। আগামী জাতীয় নির্বাচনে আপনাদের (জনগনের) ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। আর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে। তাই এখন থেকে আমাদের দায়িত্ব ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়া।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণার কোনো বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে  ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

নুরুদ্দিন অপু বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই অবহেলিত শরীয়তপুরকে কেউ আর অবহেলিত বলবেনা বলবে অনুকরণ জেলা যা আধুনিক উন্নত সমৃদ্ধ জেলা হিসেবে রুপান্তরিত করতে যা যা করণীয় তাই করা হবে। এখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, একটি শান্তিপূর্ণ নিরাপদ হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু, ডামুড্যা উপজেলার আহবায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য সৈয়দ জিল্লুর রহমান মধু, রেজাউল করিম শ্যামল বেপারী, উজ্জ্বল সিকদার,আব্দুল মজিদ মাদবর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর,ডামুড্যা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী, জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির, সদস্য সচিব সোহেল তালুকদার, আহ্বায়ক কমিটি সদস্য, সিয়াম,আব্দুর রাজ্জাক, অরলিন প্রমূখ।