মান্দায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের ভোলাবাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে শ্রমিক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রমিক দলের সভাপতি আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ মান্দা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল জলিল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ প্রমুখ নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।#








