ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয় নিরাপত্তাকর্মীর ওপর গুলির পর গ্রিন কার্ডে কড়াকড়ি, ১৯টি দেশ নিয়ে বিশেষ নির্দেশ ট্রাম্পের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 30, 2025 - 6:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 95 বার
 মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় কঠোরভাবে পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আফগানিস্তানসহ ১৯টি দেশের অভিবাসীদের দেয়া গ্রিন কার্ড পুনরায় পর্যালোচনা করা হবে। ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর এই ঘোষণা দেয়া হলো।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো এ ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপির। হোয়াইট হাউসের কাছে হওয়া এই বন্দুক হামলায় ইতোমধ্যেই আহত এক ন্যাশনাল গার্ড সদস্য মারা গেছেন। আর আহত অন্য সদস্য ‘বাঁচার জন্য লড়াই করছেন’ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর আগে গত বুধবার (২৬ নভেম্বর) হোয়াইট হাউসের খুব কাছে দুই ন্যাশনাল গার্ড সৈন্যের ওপর গুলির ঘটনা ঘটে। এতে সারাহ বেকস্ট্রম নামে এক ন্যাশনাল গার্ড সদস্য মারা যান। অপর সৈন্য অ্যান্ড্রু উলফ আহত অবস্থায় চিকিৎসাধীন। এই হামলার অভিযুক্ত ব্যক্তি ২৯ বছর বয়সী একজন আফগান নাগরিক। রহমানুল্লাহ লাকানওয়াল নামের ওই ব্যক্তিও গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় আছেন।এমন অবস্থায় মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস)–এর প্রধান জোসেফ এডলো জানান, ‘উদ্বেগজনক দেশগুলো থেকে আসা প্রত্যেক বিদেশির গ্রিন কার্ড সম্পূর্ণ ও কঠোরভাবে পুনরায় পরীক্ষা করতে’ প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নির্দেশ
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জোসেফ এডলোর পোস্টে গ্রিন কার্ডের ব্যাপক পর্যালোচনার কথা বলা হলেও হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। গ্রিন কার্ডের এই পুনঃপর্যালোচনা কিভাবে হবে, সে বিষয়েও কোনো বিস্তারিত তথ্য সেখানে দেয়া হয়নি।

জুন মাসের ঘোষণার বিষয়ে ট্রাম্প প্রশাসন জানায়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের পাশাপাশি ব্যবসা, ছাত্র ও পর্যটক ভিসায় এসে অতিরিক্ত সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করার মতো কারণেও কোনো কোনো দেশকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওই ঘোষণায় আফগানিস্তানের বিষয়ে বলা হয়, ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণ করে। সেখানে পাসপোর্ট বা নাগরিক নথি ইস্যু করার জন্য দক্ষ বা সহযোগী কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই এবং যথাযথ স্ক্রিনিং ও যাচাই ব্যবস্থা নেই। তাই অভিবাসী ও অনভিবাসী আফগান নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার বাতিল করা হলো।’

মার্কিন সেনা সদস্যদের ওপর বুধবারের হামলার পর ট্রাম্পের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসে। তিনি বলেন, ‘এই হামলা আমাদের দেশের সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে থাকার ইঙ্গিত দেয়। আগের প্রশাসন সারা বিশ্ব থেকে দুই কোটি অজানা ও যাচাই-বাছাইবিহীন বিদেশীকে প্রবেশের অনুমতি দিয়েছে। এমন সব জায়গা থেকে তারা এসেছে যেগুলোর নামও আপনি জানতে চাইবেন না। কোনো দেশ তার অস্তিত্বের প্রতি এমন ঝুঁকি সহ্য করতে পারে না।’

এর আগে, গত সপ্তাহে গ্রিন কার্ড রিভিউয়ের কাজে যুক্ত মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ঘোষণা দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কার সব শরণার্থীর অনুমোদন পর্যালোচনা করে দেখবে তারা।

বুধবার আফগানদের সব অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা জানায়, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ‘নিরাপত্তা ও যাচাই প্রোটোকল’ পর্যালোচনার মাধ্যমে।