ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঙ্গালহালিয়া বায়তুন নুর জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 6, 2025 - 3:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 120 বার

মিন্টু কান্তি নাথ রাজস্থলী (রাঙ্গামাটি):রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া বায়তুন নুর জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহাফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ই ডিসেম্বর শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে উপজেলা বিএনপির সদস্য মোঃ আলাউদ্দিন মাঝির উদ্যোগে ডাকবাংলা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল মান্নান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন।

এ সময় দোয়া মাহাফিল ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কুদ্দুস,রাজস্থলী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান(সাংবাদিক),বাঙ্গালহালিয়া ৬ নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি আব্দুল রশিদ ও ডাকবাংলা পাড়া জামে মসজিদের পেশ ইমাম  মাওলানা আব্দুল মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।