ঢাকা | অক্টোবর ২৯, ২০২৬ - ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 8, 2025 - 12:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 108 বার

​নাসিম, চাঁপাইনবাবগঞ্জ নাচোল প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) : আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মিজানুর রহমান গতকাল সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।​নাচোল পৌর জামায়াতের উদ্যোগে দুপুর সাড়ে ১১টায় নাচোল মধ্যবাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
​
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। তিনি ভোটারদের প্রতি সৎ ও ইমানদার প্রতিনিধি বাছাই করার জন্য জোরালো আহ্বান জানান। ড. মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, জাতীয় সংসদে সৎ ও ইমানদার প্রতিনিধি বাছাই করা প্রতিটি ভোটারের ঈমানী দায়িত্ব। আমি এই দায়িত্ববোধ থেকে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা যোগ্য প্রার্থীকে বেছে নেন।

​নাচোল পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমন্বয়ক ইয়াইয়া খালেদ এবং উপজেলা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম।সভায় জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়।