ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 14, 2025 - 5:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

স্নিগ্ধা খন্দকার,স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা ইউনিটের নেতৃবৃন্দ, সিভিল সার্জনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা। পরে তাঁরা পর্যায়ক্রমে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের বধ্যভূমি চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় দফায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, পুলিশ সুপার রবিউল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শায়খুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সুবিধাজনক সময়ে জেলার মসজিদ, মন্দির ও গির্জায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।