ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রদ্ধা, ঐক্য আর উৎসবের আবহে পঞ্চগড়ে মহান বিজয় দিবস উদযাপন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 16, 2025 - 1:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 95 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়।

এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ও পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা, পঞ্চগড় প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, সরকারি ও বেসরকারি সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পঞ্চগড় স্টেডিয়ামে বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি আরও জাগিয়ে তোলে।

দিনব্যাপী কর্মসূচিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।