ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী-৬ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 3, 2026 - 5:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের চার জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার ( ৩ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই সংক্রান্ত সভা থেকে তাঁদের প্রার্থিতা বৈধ ও অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন যাচাই-বাছাই সংক্রান্ত সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। এ সময় সভা থেকে রাজশাহী-৬ আসনের ৪ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল ও তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রাজশাহী-৬ আসন থেকে মনোনয়নে বৈধতা পেয়েছেন বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ, জামায়াতের প্রার্থী নাজমুল হক ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সালাম সুরুজ। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য: মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত।