মির্জাপুরে ৬ মনোনয়ন পত্রের বৈধতা ৩, রয়েছে আপিলের সুযোগ
মোঃ রুবেল মিয়া,স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল-০৭ আসনের জন্য ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও যাচাই বাছাই করে ৩ জনের মনোনয়ন পত্র বৈধতা পেয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে বৈধ প্রার্থী হলেন, জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী (বিএনপি), অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো তোফাজ্জল হোসেন (বাংলাদেশ রিপাবলিকান পার্টি)
এবং প্রার্থীতা বাতিল হয়েছেন যাঁরা, মো. আবু তাহের (খেলাফত মজলিস), মো. ফিরোজ হায়দার খান (স্বতন্ত্র) ও এ.টি.এম রেজাউল করিম আল রাজি (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরিফা হক বলেন, সঠিক নিয়মে মনোনয়নপত্র পূরণ না করা, প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করা এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে একভাগ ভোটারের স্বাক্ষর না পাওয়ার কারণে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী তারা প্রার্থীতা ফেরৎ পেতে আপিল করতে পারবেন।
আজ ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারী পর্যন্ত ইসিতে আপির করতে পারবেন প্রার্থীরা
এবং ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারী আপিলের বিষয়ে যাচাই বাচাই করে প্রার্থীতা প্রত্যাহার করা হবে।








