ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক গ্রেপ্তার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 5, 2026 - 1:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 273 বার

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আলী হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৪ঠা জানুয়ারি) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে ভাতগ্রাম ইউনিয়নের দুল্যাবেগম গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ তথ্য মতে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় আলী হোসেনকে গ্রেপ্তার করেন মির্জাপুর থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান।

এ ব্যাপারে ওসি আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।