ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 7, 2026 - 1:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 150 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় মডেল থানার আটি বাজারের ছায়ানীড় কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা

মোঃ জাকির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে দেড় সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বিতরণকৃত শীতবস্ত্রের মধ্যে রয়েছে কম্বল, গায়ের চাদর ও হুডি জ্যাকেট। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।