ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় ব্র্যাকের” স্বপ্ন সিঁড়ি” পরিকল্পনা শত কিশোরীর জীবনে নব প্রেরনা সৃষ্টি করেছে !

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 12, 2026 - 5:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 189 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায়  ২৫০ জন (১৩-১৭) বছর বয়সী কিশোরীদের নিয়ে মাস ভিত্তিক জীবন দক্ষতা উন্নয়ন সেশন পরিচালিত হয়ে আসছে।

যার মাধ্যমে কিশোরীরা নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি নিজের জীবনের লক্ষ্য বা স্বপ্ন পূরনের প্রত্যয়ে বাল্যবিয়ে মুক্ত জীবন গঠনের মাধ্যমে আত্মনির্ভরশীল ও স্বপ্নীল ভবিষ্যত গড়ার নানা মুখী কৌশল ও দক্ষতা অর্জনের সুযোগ পেয়ে থাকেন।

ইতিমধ্যে তালিকাভুক্ত কিশোরীদের স্বপ্ন পূরনে বাবা মায়ের নিকট চিঠি লিখন, হোম ভিজিট ফলোআপ,  শর্ত অনুযায়ী শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় ১২ ই জানুয়ারি,২০২৬, সোমবার বিকাল ৩ টায় বাজুবাঘা ইউনিয়নের বেলগাছি গ্রামে স্বপসারথি কিশোরী জান্নাতুল ফেরদৌস জিম এর বাড়ীর উঠান চত্বরে বাবা মায়ের নিকট লিখা চিঠি উপস্থাপন করেন। নিন্ম আয়ের কৃষক পরিবারের একমাত্র মেয়ের স্বপ্নের কথা শুনে বাবা মা আবেগ আপ্লূত হয়ে পড়েন।

কিশোরী জিম তার স্বপ্নের সিড়ি এঁকে বলেন, তার বিএসসি নার্সিং হতে এখনো ৬ বছর অবিরাম গতিতে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এজন্য পাশে প্রয়োজন বাবা মায়ের সহযোগিতা। একই ভাবে বাবা মা তার মেয়ের স্বপ্ন পূরনের জন্য যা করবেন তা উল্লেখ করেন।পাশাপাশি  জিমকে তার স্বপ্ন পূরনের জন্য ব্র্যাক সেলপ কর্মসূচি সার্বক্ষনিক কারিগরি সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, ব্র্যাকের সেলপ কর্মসূচির উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলামের পরিচালনায় এবং সিও সেলপ মোঃ মমিনুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় বাঘা উপজেলায় ১৬ থেকে ১৮ বছরের নিচে সকল কিশোরীর বাড়ির আঙ্গিনায় পরিবারের সদস্যদের অংশগ্রহণে স্বপসিড়িঁ পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম অব্যহৃত রয়েছে।

মূলত এই কার্যক্রমের মাধ্যমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলপ) একজন কিশোরীকে তার স্বপ্ন পূরনের পথে বাঁধা সমূহ দূর করনে নিজের,বাবা মায়ের, ভাই বোন বা পরিবারের অন্য সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করার পাশাপাশি “স্বপ্নের সিড়িঁর পরিকল্পনা ” ৩ মাস অন্তর ফলোআপ এর মাধ্যমে কিশোরীদের স্বপ্ন পূরনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। যা স্বপ্নসারথি  কিশোরীরদের স্বপ্ন পূরনে নব প্রেরনা সৃষ্টি করেছে।