ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 13, 2026 - 10:10 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘা উপজেলা ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাতে রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শীতার্ত, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

এ সময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির বাঘা উপজেলা টিমের টিম লিডার রাজু আহমেদ, বাসার, শিমুল, আবির মাহমুদ,  মিম, শাহাজাদী, সাদিয়া, রুহি, জনি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

এ রাজু আহমেদ বলেন, আর্তমানবতার সেবায় নিবেদিত এবং এর কার্যক্রম দেশের যেকোনো প্রান্তে বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করে, মানুষের দুর্ভোগ কমাতে কাজ করে রেড ক্রিসেন্ট সোসাইটি। স্বেচ্ছাসেবকদের সহায়তায় রক্তদান, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।