ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৬ - ৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে  নির্যাতন, থানায় অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 16, 2026 - 2:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 2 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫ বছরের শিশু মাশরাফিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর শনিবার বিকালে রুপনারায়নপুর (শল্পী খাটা পাড়া) গ্রামের আঃ ছোবহান
পিতা- মৃত আঃ জব্বার এর বাড়ি থেকে আব্দুস ছোবহানের স্ত্রী তহুরা বেগমের হাত থেকে পার্শবর্তী বাড়ির সাইদুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা (৪২) তহুরার ৫ বছরের শিশু মাশরাফিকে টেনে-হেছরে ছিনিয়ে নিয়ে বাড়ীর বাহিরে তাদের খলিয়ানে নিয়ে মিথ্যা অজুহাতে মারপিট করে। মঞ্জুয়ারার ছেলে মিনহাজ (২০) কোদাল নিয়ে ঘটনাস্থলে শিশুটিকে মারপিট করে পুতে ফেলবে বলে হুমকি দিয়ে ঘটনা স্থানে অবস্থান করে এবং মঞ্জুয়ারার স্বামী সাইদুল ইসলাম নির্যাতন না থামিয়ে তার স্ত্রী-ছেলেকে উস্কানি দেয়
এবং নির্যাতনে সহযোগীতা করে বলে ভুক্তভোগীর
অভিযোগ। নির্যাতনের সময় শিশু মাশরাফির কান্না ও চিৎকারে স্থানীয় লোকজন উপস্থিত হলে বিষয়টি নির্যাতনকারিরা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। হাসপাতালে ভর্তি শিশু মাশরাফি ঘুম থেকে উঠে মাঝে মাঝে ভয় পাচ্ছে ও চিৎকার করছে। এ ব্যাপারে অভিযুক্ত সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, ‘শিশু নির্যাতনের অভিযোগ সঠিক হলে কোন ছাড় দেওয়া হবে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।