প্রতিহিংসাবশত মিথ্যা সংবাদের আয়োজন, প্রকাশিত সংবাদের প্রতিবাদ
রঞ্জু আহমেদ স্টাফ রিপোর্টার: দৈনিক ইনকিলাব পত্রিকায় সম্প্রতি প্রকাশিত “সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন, এখনো বহাল” শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর,
উদ্দেশ্যপ্রণোদিত ও একতরফা হওয়ায় আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদটির নেপথ্যে রয়েছেন সখিপুর পিডিবির বিতর্কিত ঠিকাদার অন্তর আহমেদ, যিনি নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদারকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে সাংবাদিককে প্রভাবিত করেছেন। উক্ত ঠিকাদার পূর্বে নির্বাহী প্রকৌশলীর আনুকূল্য লাভের আশায় জালিয়াতিপূর্ণ ডিও লেটার তৈরি ও প্রচার করতেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি সখিপুর ত্যাগ করলেও প্রতিহিংসাবশত এই মিথ্যা সংবাদের আয়োজন করেন। সংবাদে নির্বাহী প্রকৌশলীর যে বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। তাকে কোনো বক্তব্য দেওয়ার জন্য যোগাযোগ করা হয়নি। এমনকি বিগত ছয় মাসে উক্ত সাংবাদিকের সঙ্গে আমার কোনো সাক্ষাৎ বা যোগাযোগও হয়নি। তাছাড়া সংবাদে ব্যবহৃত ছবিটিও এডিটেড, নকল ও এআই দিয়ে তৈরী। আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই।








