নারিকেল বাড়িয়ায় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করলেন সাবেক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: নারিকেল বাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে যশোর জেলা বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই নবীন বরণ, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের বিএনপি’র এমপি পদপ্রার্থী গণমানুষের নেতা, বাঘারপাড়া বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাঘারপাড়া পরিষদের সাবেক চেয়ারম্যান মসিয়ুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঘারপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলার বিএনপি’র সদস্য, ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, লস্কর মো: নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কহিনুর আক্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন-বাঘারপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষ ও নারিকেল বাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।








