ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার বারহাট্টায় আসমা ইউনিয়নে গণভোট নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 21, 2026 - 4:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায়  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার  সকালে ৪ নং আসমা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্ত্বরে অনুুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামান।

 

উঠান বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক প্রচারণা, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ,পোস্টাল ব্যালটে ভোটদানে উদ্বুদ্ধকরণ,নির্বাচনকালীন বিভ্রান্তি,মিথ্যা ও গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ও আসমা ইউনিয়নের প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার জনাব সাখাওয়াত হোসেন,  তথ্যসেবা কর্মকর্তা জনাব কাফিয়া সুলতানা সহ প্রমুখ।