ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে জামায়াতে ইসলামীর পক্ষে ১০ দলীয় জোট প্রার্থীর সাংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 21, 2026 - 6:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 228 বার
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ আসনে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন করেছেন ১০ দলীয় জোট প্রার্থীরা।
বুধবার (২১ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায়  জামায়াতে ইসলামীর মির্জাপুর উপজেলা শাখা কার্যালয় অফিসে সংবাদ সম্মেলনে  উপজেলা জামায়াতের আমীর ইয়াহ ইয়া খান মারুফের সভাপতিত্বে ও কমিটির সেক্রেটারি আবুল কাশেম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের (১০ দলীয় জোট) মনোনিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার।
অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন, খেলাফত মজলিশের টাঙ্গাইল জেলার সভাপতি আবু তাহের , উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান ছিটু, বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির (এন সি পি) উপজেলার শাখার যুগ্ম সমন্বয়ক লিটন হোসেন, ছাত্র শিবিরের উপজেলার সভাপতি আরাফাত ইসলামসহ মির্জাপুর প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি ও মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঐক্যবদ্ধ মির্জাপুর নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার।  জামায়াতে ইসলামী বিজয়ী হলে মির্জাপুরকে সন্ত্রাসমুক্ত  চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, দূর্নীতিমুক্ত ও বেকারত্ব দূরীকরণ এবং মির্জাপুরকে আধুনিক শিল্প নগরীতে পরিনত করবেন বলে বিভিন্ন  প্রতিশ্রুতি দেন  তিনি।