মির্জাপুরে গণভোট প্রচারনায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার আজমুল হকের মতবিনিময়
মোঃ রুবেল মিয়া,স্টাফ রিপোর্টার:
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট প্রচারনার উপলক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী ) মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণসহ কর্মকর্তাদের নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
মতবিনিময় সভায় মির্জাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নির্বাচন অফিসের কর্মকর্তা, শিক্ষক, ইমাম মোয়াজ্জিম ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন, উপজেলা সহকারী কশিনার ভূমি মোঃ তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সৈয়দ মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, মির্জাপুর থানা মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. ফরিদ হোসাইনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।








