ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী-১ আসনে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 2, 2026 - 10:00 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী বিভাগীয় প্রধান:
রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রবিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি, প্রেমতুলি, বিদিরপুর, গোগ্রাম ইউনিয়ন, দেওপাড়া ইউনিয়ন ও পালপুর-ধরমপুর অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি নিজে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁর নির্বাচনী লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন গণসংযোগকালে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচন করছি। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে রাজশাহী-১ আসনকে একটি আদর্শ আসনে রূপান্তর করা হবে।”

এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।