ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোর-গোদাগাড়ী১ আসনে ঈগল প্রতীকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিন:অধ্যাপক ডা: আব্দুর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 4, 2026 - 4:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী গোদাগাড়ী তানোর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

আজ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি তানোর উপজেলার মুন্ডমালা,পৌরসভা,কলমা,বিল্লি,মাদারীপুর,নেজামপুর,হাতিশাল,তালন্দ,চাপড়াসহ তানোর উপজেলা এবং গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় তিনি নিজে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁর নির্বাচনী লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন গণসংযোগকালে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী বলেন,তানোর-গোদাগাড়ী১ আসনে ঈগল প্রতীকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিন।

আমি এবি পাটি থেকে ঈগল প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে সবার শীর্ষে আছি।তানোর গোদাগাড়ী ১ আসনের জনগণের ভালোবাসায় আমি সিক্ত “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচন করছি। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে রাজশাহী-১ আসনকে একটি আদর্শ ডিজিটাল আসনে রূপান্তর করা হবে।”তিনি আরো বলেন তানোর গোদাগাড়ীতে জনগন নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ। এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।