ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

একটি দল পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়ে নির্বাচন ভণ্ডল করতে চায় —- আমান উল্লাহ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 4, 2026 - 4:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:কেরানীগঞ্জে ঢাকা ২- আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,একটি দল পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়ে নির্বাচন ভণ্ডল করতে চায়। নির্বাচনে তাদের নির্ঘাত ভরাডুবি হবে বলেই তারা নানান ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে চাচ্ছে। তারা জানে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের মাতব্বরি শেষ হয়ে যাবে। আগামী ১২ ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয় লাভ করে দেশ পরিচালনা করবেন ইনশাআল্লাহ।

গতকাল বুধবার বিকেলে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের তোফাজ্জল হোসেনের বাড়িতে নির্বাচনী এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দিবেন।

বিএনপি যদি সরকার গঠন করে আর আমি যদি নির্বাচিত হই তাহলে তাহলে কেরাণীগঞ্জ হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যুমুক্ত, মাদক মুক্ত একটি শান্তির নীড়। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া, সাবেক চেয়ারম্যান হাজী শামসুল হক। কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান, আলী আকবর মাদবর, আক্তার হোসেন হাশর মাদবর, প্রবাসী খোরশেদ আলম ও অন্যান্য নেতাকর্মীরা ।