ফুলবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর জামায়াত কর্মীর হামলায়- আহত ১
স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি না মেনে প্রভাব খাটিয়ে জামায়াতে ইসলামী থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের প্রচার-প্রচারণায় হামলা ভয় ভিত্তি প্রদর্শন ও স্বতন্ত্র প্রার্থীকে কর্মীর হামলার অভিযোগ উঠেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের ১জন কর্মী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। আহত আশিকুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বলে জানা গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের প্রচারণাকালে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর কর্মী আলামিন নামের দুজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী আশিকের উপর হামলা চালিয়ে তাকে মারাত্মক ভাবে আহত করলে আহত অবস্থায় আশিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।অভিযোগ উঠেছে- হামলাকারী দুই আলামিন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর আত্মীয়।এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি আশিকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতির শান্তিপ্রিয় পরিবেশ তেরীর জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের অভিযোগ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুঃ কামরুল হাসান মিলনের সমর্থকরা তাদের নির্বাচনী প্রচারণাকালে কর্মীদের হুমকি ধমকি দেওয়া সহ কর্মীদের হামলা চালাচ্ছে। তারা নির্বাচনী আচরণ বিধি মানছেনা, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তুলছে। তিনি জানিয়েছেন-ঘোড়া মার্কার নির্বাচনী কর্মী আশিকুল ইসলামের উপর বালিয়ানে দাঁড়িপাল্লার সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিশাল প্রতিবাদ মিছিল, জরুরি সাংবাদিক সম্মেলন, সহকারি রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ, সেনা ক্যাম্পে অভিযোগ,থানায় অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে।
জসিম উদ্দিন বলেন-আমরা আইনের শাসনে বিশ্বাসী। অপরাধ করে কেউ পাড় পাবে না। অবাধ নির্বাচনে জসিম প্রফেসরের ঘোড়া মার্কার বিজয় নিশ্চিত হবে। অপপ্রচার চালিয়ে, হামলা করে ঘোড়া মার্কার গণজোয়ারকে ঠেকানো যাবেনা বলেও জানান অধ্যাপক জসিম উদ্দিন।তবে এসব অভিযোগের বিষয়ে জানতে জামায়াত মনোনীত প্রার্থীর সাথে সরাসরি কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।এদিকে ফুলবাড়িয়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকদের এমন প্রভাবজনিত কারনে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনী পরিবেশ নিয়ে আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








