ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

টাঙ্গাইলের ৮ আসনেই বিএনপির প্রার্থী জয়ী, কে পেলেন কত ভোট

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, February 13, 2026 - 3:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 140 বার
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেও অবাদ সুষ্ঠুভাবে টাঙ্গাইলের ৮টি আসনের ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে নির্বাচন শেষ হয়েছে। কে কোন আসনে পেলেন কত ভোট।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ৭টিতে বিএনপি এবং ১টিতে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত সংসদ সদস্য ও নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা হচ্ছেন, টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। এ আসনের ১৪৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৫.৬৭ শতাংশ।
টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি প্রার্থী মো. আবদুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা শাখার সেক্রেটারী মো. হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এ আসনের ১৩৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৪.৫৬ শতাংশ।
টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কার্য নির্বাহী সদস্য এসএম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। এ আসনের ১২৩টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬১.৮৪ শতাংশ।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হাঁস প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। এ আসনের ১১৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬১.০২ শতাংশ।
টাঙ্গাইল-৫(সদর) আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা আমীর আহছান হাবিব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। এ আসনের ১৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৩.২৫ শতাংশ।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি প্রার্থী মো. রবিউল আওয়াল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী একেএম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। এ আসনের ১৫৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬০.৫৬ শতাংশ।
টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। এ আসনের ১২৬টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫৮.১৩ শতাংশ।
টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট। এ আসনের ১৩২টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬০.৮১ শতাংশ।