নেত্রকোনার বারহাট্টায় ৫০ লাখ টাকা ঋণের জন্য তিন লাখ টাকা ঘুষ
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় বারহাট্টা কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসারের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঋণ দিতে ৩ লাখ টাকা উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে।উৎকোচ গ্রহণের পরও সময় মত ঋণ না দেওয়ায় কৃষি ব্যাংক বারহাট্টা শাখার শাখা ব্যবস্থাপক আলী বারী উল মোসাদ্দের ও ফিল্ড অফিসার জালাল মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কামাল তালুকদার নামের এক ভুক্তভোগী। বিজ্ঞ আমলী আদালাত বারহাট্টা নেত্রকোনায় করা ওই মামলার নাম্বার হল ৪৯/২৬।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কামাল তালুকদার একজন ব্যবসায়ী যার একটি গরুর খামার আছে এবং তিন একর জায়গায় একটি ফিসারি আছে।আমার বারহাট্টা কৃষি ব্যাংকে সিসি লোন থাকায় ওই লোনটি ৫০ লক্ষ টাকা করে দেওয়ার জন্য বারহাট্টা কৃষি ব্যাংক এর শাখা ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ফিল্ড অফিসার জালাল মিয়াকে ৩ লক্ষ টাকা প্রদান করা হলে ঋণটি ৫০ লাখ করে দেওয়া হবে।তখন ফিল্ড অফিসার জালাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি আমাকে জানান আপনি আগে লেনাদেনা শেষ করেন।তখন আমি সরল বিশ্বাসে আমার খামারে থাকা দুটি ষাড় গরু বিক্রি করে ৩ লাখ টাকা সাক্ষীগণের উপস্থিতিতে গত ২০২৫ এর ডিসেম্বরের ৯ তারিখে প্রদান করি।পারবর্তীতে তারা আমাকে আজ না কাল দিচ্ছি বলে সময়ক্ষেপণ করতে থাকে।এক পর্যায়ে গত ২০২৬ এর জানুয়ারীর ২৯ তারিখে তারা আমাকে ঋণ দিবেনা বলে না করে এবং ঘুষের টাকাও ফেরত দিতে অস্বীকৃতি জানায়।
ভুক্তভোগী কামাল তালুকদার বলেন,বারহাট্টা কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক ও ফিল্ড অফিসার মিলে আমার সর্বনাশ করে দিয়েছে।আমি পথে বসে গেছি।আমি সঠিক বিচারের আশায় আদালতের দারস্থ হয়েছি।আদালত মামলাটি পিবি আইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।আশা করি আমি বিচার পাব।
বিষয়টি সম্পর্কে জানতে কৃষি ব্যাংক বারহাট্টা শাখার ব্যবস্থাপক আলী বারী উল মোসাদ্দের জানান আমরা বিষয়টি আইনি ভাবেই মোকাবেলা করব।বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন।








