ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চেতনায় ৭১ নিউজের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 22, 2026 - 5:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর অস্বচ্ছল ৩০টি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী উপহার বিতরণ করেছে চেতনায় ৭১ নিউজ। পবিত্র রমজান মাস উপলক্ষে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

রবিবার বিকালে কুমিল্লা প্রেস ক্লাবে ৩০টি অসচ্ছল পরিবারের মাঝে (প্যাকেট প্রতি) ছোলা বুট, সোয়াবিন তেল, চিনি, লাচ্চা সেমাই, বারমিশালি পিকক ভার্মাসিলি সেমাই, মুড়ি, পেঁয়াজ, আলু ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস।

এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদিক মামুন, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, জিটিভির প্রতিনিধি সেলিম রেজা, কবি ও লেখক নাছরিন আক্তার, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, চেতনায় ৭১ নিউজের সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মাইনুল হক, ৭১ টিভির ক্যামেরা পার্সন সাইদুর রহমান, আজকের কুমিল্লার প্রতিনিধি সোয়াইবুল ইসলাম প্রমুখ।

বক্তার এই মানবিক কার্যক্রম এবং সমাজে যারা বিত্তবান রয়েছেন প্রত্যেকে নিজ সামর্থ্য অনুযায়ী স্ব স্ব পাড়া-মহল্লায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।