হিন্দু ধর্মাবলম্বীরা এবারের নির্বাচনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন’
চট্টগ্রাম প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের হিন্দু ধর্মাবলম্বীরা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। দেশের সার্বভৌমত্ব, পতাকা, সীমান্ত যাদের হাতে নিরাপদ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন সনাতনী সম্প্রদায়। গত শুক্রবার রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ব্রাহ্মণপাড়া সর্বজনীন শ্রী শ্রী গীতা ও জগন্নাথ মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে ৩৯ তম গীতা জয়ন্তী, যষ্ঠ তম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর এ মন্তব্য করেন। এসময় অতিথি ছিলেন রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, শ্রীমৎ স্বামী দেবানন্দ যতি মহারাজ, শ্রীমৎ উজ্জ্বলানন্দ বৃন্দাচারী, শ্রী সুদর্শন চক্রবর্তী, এডঃ তরুণ কিশোর দেব, ড. শ্রীবাস চন্দ্র ভট্টাচার্য, শ্রীযুত বাসু চৌধুরী, গাজী আমান উল্লাহ, ডাঃ এস কে রায় নান্টু, বাবু স্বপন ধর, ডাঃ মানিক দেবনাথ, শ্রী অসীম দাশগুপ্ত, শ্রী উজ্জ্বল নাথ, শ্রী আকাশ চৌধুরী নান্টু, সেকত দাশ, অসিম দাশ গুপ্ত, শ্রীপ্রভাত বনিক, মাস্টার টিটু মহাজন, শ্রী সঞ্জয় ধর প্রমুখ। সরোয়ার আলমগীর আরো বলেন,আগে মনে করা হত হিন্দু ধর্মাবলম্বীরা একটি বিশেষ দল ও প্রতীকের প্রতি দুর্বল। তবে এবারের নির্বাচনে সে ধারণা পাল্টে গেছে। তারা প্রমাণ করেছেন কোন নির্দিষ্ট দলের প্রতীক নয়, যোগ্য মানুষকেই ভোট দেয়। উক্ত অনুষ্ঠানে মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী সজল চক্রবর্তীর সভাপতিত্বে মানস চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন শ্রীযুত সুমন কুমার বনিক।








