ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সকলের হয়ে কাজ করতে চাই মির্জাপুরটা আমাদের সবার বললেন, এমপি কালাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 1, 2026 - 9:45 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার: আমি সকলের হয়ে কাজ করতে চাই মির্জাপুরটা আমাদের সবার বললেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের ৩ বারের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। 

শনিবার মির্জাপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত সংবধর্না ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কাজের ক্ষেত্রে ভুল করলে আপনারা আমাকে থামিয়ে দিবেন।আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেও আমি এখন সবার।
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মহসীন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ তালুকদার, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ এবং প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক কিসমত খন্দকার প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মির্জাপুর  উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়া ইয়াহ খান মারুফ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ,পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এসএম মহসীন, মির্জাপুর মুক্তিযোদ্ধা কমান্ডার তাজ উদ্দিন সিকদার,
মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি করলেজের অধ্যক্ষ ওছমান গণি, সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর ও প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ অন্যান্য প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।