ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্যামিলি কার্ড তা চালু হয়ে গেছে আমান উল্লাহ্ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 10, 2026 - 12:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

স্টাফ রিপোর্টার কেরানীগঞ্জ: ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমানুল্লাহ আমান বলেছেন
প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা চালু হয়ে গেছে ফ্যামিলি কার্ড। তিনি বললেন খাল কাটা কর্মসূচি ও ইনশাল্লাহ চালু হয়ে যাচ্ছে । আগামী ১৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। যেটা তাই নাকি জিয়াউর রহমান করেছিলেন। ৭১ থেকে বাহাত্তরে পরে দেশে চাল আমদানি করা হতো খাল খননের পরে৮১ থেকে ৮২সালে খাল খননের ফলেবিদেশে চাল রপ্তানি করা হয়েছে । খাদ্য দ্বিগুণ উৎপাদন হয়েছে । এই কর্মসূচি আবার চালু হয়েছে আল্লাহর রহমতে। গনতান্ত্রিক সরকার যেটা বলে সেটা করে এবং করবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন ঢাকা ২ আসনে কোন চাঁদাবাজি থাকবেনা। এলাকায় কোন সন্ত্রাস থাকবে না এই এলাকায় কোন মাদক থাকবে না।
তিনি গতকাল বিকাল ৪টায়

কেরানীগঞ্জের ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় ২৭০মিটার সতর্কতামূলক নদীতীর সংরক্ষণ কাজের

শুভ উদ্বোধন অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে এ কথা বলেন

 

এ সময় তার সাথঅন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটি ,ইঞ্জিনিয়ার এম এ সৈকত , ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান অমি ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক প্রমুখ ।